ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৪৩ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ৮টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি নিহত ওই বৃদ্ধা একজন মানষিক প্রতিবন্ধী। গাড়ির ধাক্কায় তার মাথার বাম পাশ গুরুতর জখম প্রাপ্ত হয়েছে।

ঘটনাস্থলের পাশেই হিলি মোড়ের দোকানদার বেল্লাল হোসেন বলেন, ‘এই বৃদ্ধা আজ সারাদিন রাস্তার আশেপাশেই বসে ছিল। ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় আম ব্যবসায়ীরা তার হাতে ২-৩টা আম দিলো। সে আম খেতে খেতে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। কখন যে গাড়ী তাকে ধাক্কা দিলো!’

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘সাড়ে ৮টার সময় এক পথচারী আমাদেরকে খবর দিল যে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমাদের স্টেশন থেকে ৫০ গজ দুরেই এই ঘটনা ঘটেছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ওই মানষিক প্রতিবন্ধী বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মৃতদেহ আমরা থানায় নিয়ে এসেছি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অপমৃত্যুর মামলা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।’

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট সময় : ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩