সংবাদ শিরোনাম ::
দিনাজপুর ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার
মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৪৪৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকালে ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের আম বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই নারীর পরনে কালো শাড়ি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে আম বাগানে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করার ব্যবস্তা গ্রহণ করি। লাশের পরিচয় সনাক্ত ও তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিষয় পরে বিস্তারিত জানা যাবে।



















