ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মিঠাপুকুরে মাদক ব্যবসায়ির হামলায় আহত -৫

রংপুর প্রতিনিধিঃ-
  • আপডেট সময় : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৭০৫ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগন্জে মাদক সম্রাট ডাইল রাজুর ভাড়াটে গুন্ডা বাহিনীর হামলায় পাঁচজন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাইল রাজু’র একক আধিপত্য বিস্তারে বাঁধা দেওয়ায় রাতের আঁধারে এমন বর্বোচিত হামলা বলে জানিয়েছেন এলাকাবাসী।

ডাইল রাজু এবং তার পরিবার পায়রাবন্দ ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি। মাদকের কালো টাকা ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করতে ডাইল রাজু ইউপি সদস্য নির্বাচিত হন। তার মাদক সিন্ডিকেটের বিরোধিতা করতে গেলেই বিপাকে পড়েন সাধারণ লোকজন। নিরিহ মানুষের উপর অন্যায় অত্যাচার, মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্হানীয়রা জানান, বুধবার (২৭-জুলাই) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় নারীঘটিত একটি মিমাংসার বিষয়কে কেন্দ্র করে এবং তার মাদক ব্যবসার বিরোধীতা করায় সুলতান মিয়ার বসতবাড়িতে ৩০/৩৫ জনের ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে অতর্কিত হামলা ও লুটপাট চালায় ডাইল রাজু গং-। এসময় তাদের হামলায় সুলতান মিয়া,তার ছেলে রুবেল মিয়া, নুরআলম মিয়া,জুলি আক্তারসহ এক শিশু আহত হন। আহতদের মধ্যে সুলতান এবং তার ছেলের মাথা ফেটে যায়।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ডাইল রাজু দুই যুগ থেকে মাদক কারবার চালিয়ে আসছেন। বৈরাগীগন্জ তথা স্কুল মাঠে চলে তার মাদকের রমরমা ব্যবসা। লোক দেখানো জনসেবা করেন। মাদকের কালো টাকায় একাধিক বিয়ে এবং গাড়ি বাড়ির মালিক হয়েছেন। তার পরিবার পায়রাবন্দ ইউনিয়ন জুড়ে ফেনসিডিলের রমরমা ব্যবসা করছেন।

নুরআলম মিয়া জানান, ডাইল রাজু’র কারনে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় চলছে তার মাদক ব্যবসা। আমি মাদক ব্যবসার বিরোধিতা করায় পূর্ব শত্রুতার জেরে আমার বাড়িতে রাতে দলবল নিয়ে প্রবেশ করে আমার বাবা,ভাই, বোনদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়ঘর ভাংচুর এবং লুটপাট করেছে। আমার বাবা, ভাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি ন্যায় বিচার চাই।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয়,ব্যবস্হা গ্রহন করা হবে।

মিঠাপুকুরে মাদক ব্যবসায়ির হামলায় আহত -৫

আপডেট সময় : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩