সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ১২৭ পরিবার পেলো গৃহ উপকরণ
মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ২৪৮ বার পঠিত

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জে দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২৭টি পরিবারের মাঝে ষাঁড় বাছুর, প্রয়োজনীয় খাদ্য, ঔষধ ও বাছুরের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক তাদের হাতে এ ষাড় বাছুর তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডাঃ অজয় চন্দ্র, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, প্রমুখ উপস্থিত ছিলেন।



















