ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মাসুদ পারভেজ শামীম- নড়াইল :
  • আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৯৮ বার পঠিত

দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নড়াইলে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীতে জেলার সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।

র‌্যালী শেষে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন।

প্রেসক্লাবের সভাপতি বিটিভি’র জেলা সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান।দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি কার্তিক দাস, দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম জহুরুল হক মিলু, হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুন্ডু।

উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা,অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্ত সরকার,একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফরহাদ খান, দৈনিক দেশরুপান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা সুজয় বকসী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,দৈনিক খোলাচোখ প্রতিনিধি মো: মাসুদ পারভেজ,সাংবাদিক আব্দুল হামিদ শেখ, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি এসকে সুজয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তারা বলেন, দৈনিক আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।পাঠকের খোরাক মেটাতে পত্রিকাটির নিয়মিত কলাম ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

ট্যাগস :

আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩