জামালপুরে সিএনজি চালিত আটোরিক্সার চাপায় এক বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৯২ বার পঠিত

জামালপুরে সিএনজি চালিত আটোরিক্সার চাপায় সাদেক আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে হরিনাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাদেক আলীর বাড়ি সদর উপজেলার ঘোরাধাপ ইউনিয়নের হরিনাকান্দা গ্রামে।
সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামাল হোসেন জানান, নিহত সাদেক আলী বাড়ির পাশে সড়ক পারাপারের সময় ময়মনসিংহের দিকে থেকে আসা দ্রুতগামী সিএনজি চালক অটোরিক্সা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদেক আলী মারা যায়। এসময় সিএনজি চালিত অটোবাইক উল্টে ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আইসি কামাল হোসেন আরো বলেন, ঘটনাস্থল থেকে নিহত সাদেক আলীর মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিক্সা জব্ধ করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় নিহত সাদেক আলীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















