ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শেরপুরে আওয়ামীলীগ নেতা চাঞ্চল্যকর খালেক হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৪৯ বার পঠিত

শেরপুরের কামারিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন করেছে এলাকাবাসী।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মামলার প্রধান আসামি নূরে আলম সিদ্দিকীসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সদর উপজেলার ভীমগঞ্জ থেকে আট কিলোমিটার হেটে জেলা শহরে এসে বিক্ষোভ করে হাজারো মানুষ।

তারা আসামিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক
ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করেন। নিহত খালেকের স্বজন ও এলাকাবাসী প্রধান আসামিসহ সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী
জানান।
খালেকের স্ত্রী আসমাউল হুসনা বলেন, আমার স্বামীকে নূরে আলম ও তার সহযোগীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমার সন্তানদের এতিম করেছে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দাবী করছি।

কামারিয়া ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমীন ছানা বলেন,সেনাবাহিনীর চাকুরিচ্যুত ও আড়াই ডজনখানেক মামলার আসামি নূরে আলম কাউকে তুয়াক্কা করেনা। তার পথের কাটা দূর করতে ব্যবহার করে নিজস্ব বাহিনীর লোকজনকে। এমনিভাবে তার নির্মম পৈশাচিক নির্যাতনের স্বীকার হয়ে মারা গেলেন আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, নূরে আলম সিদ্দিকী এতোগুলো মামলার আসামী হয়েও কেন তাকে প্রশাসন গ্রেফতার করছেননা। আমরা তারও সহযোগীদের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
জেলা আওয়ামীলীগ নেতা আবুল হাশেম বলেন, যারা খালেক হত্যার সাথে জড়িত তাদের অভিলম্বে দল থেকে বহিস্কার করে শাস্তি নিশ্চিত করা হউক।
শেরপুর জেলা চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেককে রঘুনাথপুরের গ্রামের বাড়ির নিকট ২ জুলাই বিকেলে লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা, কোমড়, মেরুদণ্ড ভেঙে দেয়। এতে তার দুটি কিডনিও ড্যামেজ হয়ে যায়। এরপর ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকালে মারা যান তিনি।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েল বলেন, এঘটনায় চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছি।

নবাগত জেলা প্রশসক আব্দুল্লাহ আল খায়রুম স্মারক লিপি গ্রহণ করে বিক্ষোভকারী ও খালেকের পরিবারের উদ্দেশ্যে বলেন, অপরাধী যারাই করুক তারা ছাড় পাবেনা। মৃত খালেকের খুনিরাও শাস্তি থেকে রেহাই পাবেনা।

ট্যাগস :

শেরপুরে আওয়ামীলীগ নেতা চাঞ্চল্যকর খালেক হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩