সাভারে এক দম্পতিসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ২২৩ বার পঠিত

সাভারে র্যাবের অভিযানে এক দম্পতিসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে বুধবার (২২মে) সাভার মডেল থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনা জেলার বাসিন্দা মোঃ জসিম ওরফে পান্না (৩৫), মোঃ কবির মিয়া (২৪) ও মোঃ সাদ্দাম (২৬) এবং পটুয়াখালি জেলার বাসিন্দা মোঃ খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪) । জানাযায় মোঃ খোকন ও তাসলিমা সম্পর্কে স্বামী স্ত্রী
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















