ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাতক্ষীরা আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

শেখ ইয়াসির আরাফাত- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১১১ বার পঠিত

সাতক্ষীরা আশাশুনি উপজেলার সকল মাদ্রাসা এর প্রধান শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সমূহের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সিনিঃ শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আবুল হাসান, প্রতাপনগর জোন প্রধান মাওঃ মাছুম বিল্লাহ, বসুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, খরিয়াটি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আঃ অজেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহের।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, আমার কাছে ফাইল আটকে থাকবেনা, আমি ছুটিতে থাকলে সহকারী কমিশনার (ভূমি) আমার পক্ষে দায়িত্ব পালন করবেন। এখন আপনাদেরকে শিক্ষাদান ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সরকারি তথা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে পালনের মাধ্যমে মাদ্রাসাসমূহকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সচেতনার সাথে করতে হবে।
প্রতিষ্ঠানের যে কোন সমস্যা নিয়ে তার সাথে শেয়ার করতে তিনি শিক্ষকবৃন্দকে আহবান জানান।

ট্যাগস :

সাতক্ষীরা আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪