সদরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৪৮ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীর্তির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত পালন করা হয়।
সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ , গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান নান্নু তালুকদারের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় এক আলোচনা সভা ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার, সাধারন সম্পাদক ইউসুফ বেপারী, সদরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ইশারাত মুন্সি সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। নেতৃবৃন্দ অনতি বিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার দাবি করেন।




















