ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরের চন্দ্রপাড়ায় অনুষ্ঠিত হলো বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী

মিজানুর রহমান -সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৯৯ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি সুলতানুল আউলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে দরবার শরীফে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত সমাবেত হয়।

ওরছ উপলক্ষ্যে আগের দিন পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-মাহফিল, জিকির-আসকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। ০৩ জানুয়ারি বাদ ফজর মুসলিম উম্মাহর ঐক্য ও সুখ- শান্তি কামনায় দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী পীর কেবলাজানের পরিচালনায় পবিত্র মাজার জিয়ারত ও আখেরী মোনাজাত মধ্য দিয়ে শেষ হয় ওরছের আনুষ্ঠানিকতা।

দরবারের মুখপাত্র মো: মাহাবুব রহমান জানান, আশেকান-মুরিদানের জন্য থাকা-খাওয়া-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে । নির্বিঘ্নে চলাচলের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইটিং করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত সকল ধরণের গাড়ি পার্কিংএর সুব্যবস্থা রাখা ও আইনশৃংখলা রক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে দরবারের নিজস্ব বিশাল আনসার বাহিনীর পাশাপাশি সদরপুর থানার পুলিশ মোতায়েন রাখা হয়।

সদরপুরের চন্দ্রপাড়ায় অনুষ্ঠিত হলো বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী

আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪