ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শ্যামনগরের গাবুরা ইউনিয়ন থেকে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

আল-হুদা মালী- শ্যামনগর:
  • আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১১২ বার পঠিত

সুন্দরবনে হরিণ চোরা শিকারিদের অপতৎপরতা থামছে না।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করছে বনবিভাগ।

বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার দ্বীপ অঞ্চল গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা অভিযান চালিয়ে দুই বস্তা ও পার্শ্ববর্তী নদীর চর থেকে এ মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগ এই ঘটনায় কাউকেও আটক করতে পারেনি।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বন কর্মীদের সাথে নিয়ে গাবুরার ৯নং সোরা র ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি ।
এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগরের গাবুরা ইউনিয়ন থেকে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩