ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাস্তার উপর কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের মৃতদেহ 

মাসুদুর রহমান রুবেল - ঢাকা: 
  • আপডেট সময় : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ২৬৪ বার পঠিত

আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি কে বা কারা সেখানে ফেলে গেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী কাশেম আলী বলেন, আজ বিকেল ৫টার দিকে আছর নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের আড়তের পরিচ্ছন্নতা কর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি ওই কার্টনের বক্স খুলে দেখতে বলি, পরে সে খুলে একটি নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় সেখানে লোকজন জড়ো হয়ে গেলে কে যেন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী মোঃ জালাল বলেন, আমি সকাল থেকে ওই স্থানে কার্টনটি পরে থাকতে দেখি। পরে আড়তের এক মাছ ব্যবসায়ীকে জানালে তিনি আমাকে খুলে দেখতে বলেন। আমি বক্স খুলে ওই শিশুর লাশ দেখতে পাই। এর বেশি আমি কিছু জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মৃতদেহটি দাফনের প্রক্রিয়া চলছে। 

রাস্তার উপর কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের মৃতদেহ 

আপডেট সময় : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪