ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৯৭ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন।

বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি।

এহসানুল হাকিম সাধন বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন- জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন সেই ইচ্ছাটা গ্রামবাসি পূরণ করলেন। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর (বুধবার ২২মে)সকাল ১১ টায় নিজ বাসভবনে তার গ্রামবাসি ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান।
জানা গেছে উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই উপজেলার আনন্দ বাজার কুরশি গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহছানুল হাকিম সাধনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

রাজবাড়ীতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪