সংবাদ শিরোনাম ::
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সহ আটক ১৭
শিল্পী আক্তার-রংপুর:
- আপডেট সময় : ০১:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২২৬ বার পঠিত

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন সহ ১৭ জন কে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিচালক কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে বিএনপি’র ২৫-৩০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে মার মুখী হয়ে ওঠেন। পরে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপি’র রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ চারজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি’র ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।




















