ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মসিকের ৭০ ভাগ বাসাবাড়ি এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল মুক্ত

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

ডেঙ্গু বিস্তার রোধে ময়মনসিংহ সিটিব কর্পোরেশনের ১৮ টি ওয়ার্ডে পরিচালিত ক্যাম্পেইনের আওতায় প্রাপ্ত এক তথ্যের বিশ্লেষণে দেখা গেছে এসব ওয়ার্ডের ৩ হাজার ৪৭২ টি বাসাবাড়ির ৭০ ভাগ এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল মুক্ত।

৩০ ভাগ বাসাবাড়ি যেখানে এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল রয়েছে এর ১৬ ভাগের উৎস ফুলের টব বা পাত্র, ১০ ভাগ বাসাবাড়ির চারপাশ এবং অন্যন্য উৎপত্তিস্থল ৪ ভাগ। এসব বাসাবাড়ির শতকরা ৭৮ ভাগ মানুষ দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করেন না।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ডেঙ্গু বিস্তার রোধে পরিচালিত ক্যাম্পেইনের ফলাফল অবহিতকরণ সভায় একথা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নিযুক্ত সেভ দ্যা চিলড্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা।উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তা এবং ইউএস সিডিসি এর অর্থায়নে পরিচালিত হয় এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন পরিচালিত ওয়ার্ডসমূহ হলো- ২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৫, ১৭, ১৯, ২০, ২৫, ৩১, ৩২ ও ৩৩।

ডা. লিমা আরও জানান,সিটির এই ১৮ টি ওয়ার্ডের ৩২০ জন মানুষের মাঝে পরিচালিত ক্যাম্পেইনে দেখা গেছে তাদের ৫০ ভাগ মানুষ ডেঙ্গু জ্বরের কারন সম্পর্কে এবং ৬৮ ভাগ মানুষ ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে জানেন না। যারা ডেঙ্গু রোগের কারন সম্পর্কে জানেন তাদের ৩৬ ভাগ মানুষ এডিস মশার বংশ বিস্তার রোধে ব্যবস্থা নিয়ে থাকেন এবং বাকি ১৮ ভাগ মানুষ তারা শুধু মশার কামড় থেকে রক্ষা পেতে ব্যবস্থা নেন।

এ ক্যাম্পেইনে প্রাপ্ত আরও একটি তথ্যে দেখা যায়, ৩ হাজার ৪৭২ টি বাসাবাড়ির ৮০ শতাংশ বাড়িতেই পানি জমিয়ে রাখা হয় না।যারা পানি জমিয়ে রাখেন তাদের ১৩ ভাগ এক দিনের বেশি এবং ৭ ভাগ ৩ দিনের বেশি পানি জমিয়ে রাখেন।

এ অবহিতকরন সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। ক্যাম্পেইন থেকে প্রাপ্ত ফলাফল সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধে গৃহিত কার্যক্রম সূমুহকে আরও কার্যকর করবে।

অবহিতকরণ সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মসিকের ৭০ ভাগ বাসাবাড়ি এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল মুক্ত

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩