ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

মো: সরোয়ার হোসেন-ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৫৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় আগামী ১০ই অক্টোবর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইনশৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহামুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা , ভাঙ্গা প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ হাসান উদ্দিন প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তিনি শুধু আওয়ামী লীগের নয় তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমাদের ফরিদপুরের তথা ভাঙ্গাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। এ জন্য আমরা ভাঙ্গাবাসী গর্বিত এবং সম্মানিত। আমরা কৃতজ্ঞচিত্তে তাকে স্বরণ করবো। তার আগমনে ভাঙ্গাবাসী ধন্য হবে। এ সময় তিনি আরও বলেন, ভাঙ্গা পৌরসভার রাস্তা থেকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে রাস্তার দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে । এজন্য আইন -শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। তিনি সমস্ত দলমত নির্বিশেষে ভাঙ্গার জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর আহবান জানান। এ সময় ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিস্বরোড থেকে ভাঙ্গা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে যে সমস্ত অবৈধ বাস কাউন্টার দিয়ে পরিবেশ নষ্ট করেছে সে গুলো শুধু দশ তারিখের জন্য নয় সারা জীবনের জন্য উচ্ছেদ করা হবে, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক তৎপরতা চালাচ্ছে। আইনশৃংখলা বাহিনী পরিশ্রম করে যাবে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভাঙ্গায় আগমনে আমরা সকলে খুশি। তার আগমনে ভাঙ্গাকে নতুন সাজে সাজাতে হবে সে জন্য সকলের প্রচেষ্টা থাকতে হবে।

এসময় তিনি আরও বলেন, স্ব স্ব দপ্তর প্রধানগণ উন্নয়নের তালিকা প্রস্তুত করুন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী আগমনের আগে কোন অফিসার ছুটি নিতে পারবেন না যার যা দায়িত্ব তার তার পালন করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাঙ্গা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মজিবর মুন্সী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ।

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

আপডেট সময় : ১০:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩