ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র যোগদান

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৫৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় যোগদান করেছেন। রবিবার (২ জুন) সকালে তিনি বালিয়াকান্দি উপজেলাতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরীতে যোগদান করেন।
বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। তাঁর জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।
কাবেরী রায় বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগনের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য বালিয়াকান্দি উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ১১ জানুয়ারী বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রফিকুল ইসলাম যোগদান করেন। গত ২২ মে ইউএনও রফিকুল ইসলামকে রেল পথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়।

বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র যোগদান

আপডেট সময় : ১২:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪