ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটের চিতলমারীতে উৎসব মূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৪১৭ বার পঠিত

রাত পোহালেই ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৪০ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরতদের নিকট নির্বাচনী ব্যালট পেপার বাদে অন্য সমস্ত উপকরণ তুলে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী কেন্দ্রগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারীতে এবছর ৪০ টি ভোট কেন্দ্রের ২৬৫ বুথে ১ লক্ষ ১৯ হাজার চারশত ৩৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। বাগেরহাট-১ আসনের সংসদ নির্বাচনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ষ্ঠ বারের মত প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন লাঙ্গল প্রতীকে মোঃ কামরুজ্জামান, আম প্রতীকে বাসুদেব গুহ, নোঙ্গর প্রতীকে মোঃ মঞ্জুর হোসেন সিকদার, সোনালী আঁশ প্রতীকে মাহফুজুর রহমান, ডাপ প্রতীকে এইচ এম আতাউর রহমান আতিকী। বাগেরহাট-১ আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আওয়ামী লীগের দুর্গখ্যাত এ আসনটিতে বিগত সময়ে এমপি শেখ হেলাল উদ্দীন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করায় তিনি ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে বিজয়ী হবেন বলে চিতলমারীর সাধারণ ভোটারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাগেরহাটের চিতলমারীতে উৎসব মূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ১১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪