নড়াইলে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ১০:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২১৪ বার পঠিত

আজ ০৩ সেপ্টেম্বর সকালে নড়াইলের লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের
মোঃ পলাশ মোল্যা(৩৫) ও মোঃ নিলু মোল্যা(৩০) নামের দুই ব্যক্তিকে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মোঃ কাউছার মোল্যার ছেলে এবং মোঃ নিলু মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নি:) রবিউল ইসলাম ও এএসআই(নি:) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামি আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।




















