ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ইটভাঙা ট্রলির চাপায় সিএনজি’র যাত্রী এনজিও কর্মীর মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৯৪ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ইটভাঙ্গা ট্রলির চাপায় সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সান্তাহার- নাটোর আঞ্চলিক সড়কের সাহাগোলা-শিমুলিয়া নামক স্থানের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন অফিসার মইনুর রহমান। এছাড়া আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত সঞ্জয় আইডিএফ নামক একটি এনজিওতে আত্রাইয়ে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী বাঘা এলাকায় বলে জানা গেছে।

সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় আইডিএফ এনজিও’র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এদিন সকালে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে আত্রাই অফিসে যাচ্ছিলেন। আর একই দিক থেকে যাচ্ছিল ইট ভাঙার একটি ট্রলি। সিএনজিটি ওভারটেক করার সময় হঠাৎ করে ইট ভাঙ্গার ট্রলি বাঁক নেয়। ফলে সিএনজিটি সরাসরি গিয়ে ধাক্কা লাগে ওই ট্রলির সাথে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় আরো কয়েকজন।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে জানানোর হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নওগাঁয় ইটভাঙা ট্রলির চাপায় সিএনজি’র যাত্রী এনজিও কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪