দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে ৪ প্রার্থী চালিয়ে যাচ্ছেন গণসংযোগ
- আপডেট সময় : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর -৬ কেশবপুর আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন।
প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি (নৌকা),আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন (কাঁচি),সাবেক ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক,সদ্য পদত্যাগ কারি জেলা পরিষদ সদস্য আজিজুল ইসলাম (ঈগল) ও জাতীয় পার্টি (এরশাদ) জি এম হাসান (লাঙ্গল)।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি রবিবার ২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরীতি হয়ে উঠেছে কেশবপুর উপজেলা জুড়ে।দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে মাইকে প্রচার প্রচারণ।
পোস্টালে পোস্টালে ছেয়ে গেছে কেশবপুর উপজেলা জুড়ে।প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত কেশবপুর পৌর শহর সহ উপজেলা জুড়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে তাদের প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
দিন যতই ঘনিয়ে আসছে ততোই ভোটারদের কদর বেড়ে চলেছে।এদিকে ৪ জন প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতিদন খন্ড খন্ড মিছিল সহকারে চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা।উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন,১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে । নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্রে ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসাইন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন সাংবাদিকদের বলেন,ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভীতিমুক্ত ভোট হবে উৎসব মুখর পরিবেশে। উভয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।




















