দেবহাটা খানবাহাদুর কলেজ ছাত্রদলের ৭ সদস্যের কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৩:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২২২ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে ভোটের মাধ্যমে গঠিত ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আওতায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের অংশ হিসেবে গত ৪ মে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন।
পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে গত ১৭ জুন ৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: রাকিব হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক: শরিফুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক: মেহেদী হাসান শুভ দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা): তানজির মাতিন ছাত্রী বিষয়ক সম্পাদক: শিলা পারভীন এই কমিটি ১৯ জুন ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন জানান, দীর্ঘ পাঁচ বছর পর সরাসরি ভোটে কমিটি গঠন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত। তিনি তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ বলেন, এই প্রথমবারের মতো কলেজ ছাত্রদলের কমিটিতে একজন নারী নেত্রী স্থান পেয়েছেন। নারী নেতৃত্ব ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই কমিটি কাজ করবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এই কমিটি দেবহাটায় ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।




















