ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের নবাবগঞ্জ স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১২৭ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূ ও তার ৫ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী শহিদুল স্ত্রী ও সন্তানদের অস্ত্র দিয়ে আঘাত করে।

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়ে আফরিন আক্তার মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ বছর বয়সী ছেলে আলামিন। নিহত গৃহবধূ হলেন মর্জিনা বেগম (৩০)।

এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া গ্রামে বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্থানীয় বাজারে যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করে।

দিনাজপুরের নবাবগঞ্জ স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪