ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডা. মুরাদ হাসান পেলেন ঈগল মার্কা

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ডা: মুরাদ হাসান পেয়েছেন ঈগল প্রতীক।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জামালপুরের ৫টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় তিনি এই প্রতীক পান।

ডা: মুরাদ হাসানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: শফিউর রহমানের কাছ থেকে প্রতীক নেন তার সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল।

জানা গেছে, প্রতীক বরাদ্দের পরই সরিষাবাড়ীতে আনন্দ উল্লাস করেন তার কর্মী সমর্থকরা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান তালুকদারের পুত্র ডাঃ মুরাদ হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুইবার। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ে আর তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী থাকার সময় নায়িকা মাহীয়া মাহীর সাথে একটি ফোনালাপ ফাঁস হলে মন্ত্রীত্ব ছাড়তে হয় তাকে। এছাড়াও নানা বক্তব্যের জন্য সারা বছর দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

ট্যাগস :

ডা. মুরাদ হাসান পেলেন ঈগল মার্কা

আপডেট সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩