ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঘোড়াঘাটের মেয়র ও বিএনপির সভাপতিসহ চার নেতাকর্মী কারাগারে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২৩৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিএনপির চার নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) দিনাজপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিন এর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মাহবুব চৌধুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাদ্দাম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও সোহেল প্রধান সাবেক উপজেলা ছাত্রদল নেতা।

আদালত সূত্রে জানাযায়, ঘোড়াঘাট উপজেলায় গত বছর জাতীয় নির্বাচনের পূর্বে সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করেছে। সরকারবিরোধী বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করেছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রবিবার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ঘোড়াঘাটের মেয়র ও বিএনপির সভাপতিসহ চার নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪