ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে আনারস প্রতীকের নির্বাচনী পথসভা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৮২ বার পঠিত

চলতি মাসের ২১ মে মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরোদমে চলছে নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনের ভোট গ্রহণের দিন বাকী রয়েছে ২ দিন। এবারের নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় আনারস প্রতীক নিয়ে উপজেলা ব‍্যাপী মাঠে দৌঁড়াচ্ছেন সদ‍্য বিদায়ী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

১৮ মে (শনিবার) বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে পথসভা করেছেন আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

সংস্থার সভাপতি মো. রতন শেখের সভাপতিত্বে এসময় পথসভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক প্রার্থীর কনিষ্ঠ পুত্র মো. সেলিম মুন্সী, সংস্থার সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ প্রমুখ।

এসময় আনারস প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী বলেন, এমাসের ২১ তারিখ ভোট গ্রহণ চলবে। আমি আশাকরি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান হিসাবে যতদিন বেঁচে আছি ততদিন সেবা করে যেতে চাই।

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে আনারস প্রতীকের নির্বাচনী পথসভা

আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪