গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া খেলার টাকা জোগাতে এক দিনের সন্তান বিক্রি
- আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৭ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার টাকা জোগাতে সদ্য ভূমিষ্ঠ হওয়া একদিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে বাবা হেরেন চন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়,ওই গ্রামের মৃত নয়ন চন্দ্র বিশ্বাসের ছেলে হেরেন চন্দ্র বিশ্বাস পেশায় কর্মকার। কাজের পাশাপাশি তার জুয়ার প্রতি আসক্ত ছিল। দীর্ঘ ২৩ বছর পূর্বে বিবাহ করেন ঝুমপা নামের এক মেয়েকে। তাদের ২৩ বছরের দাম্পত্য জীবনে ৪ জন পুত্র সন্তানের জম্ম হয়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে তার স্ত্রী ঝুমপা রানী আরও একটি পুত্র সন্তানের জম্ম দেন।
অভাবের সংসার ও জুয়ার টাকা যোগাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে পার্শ্ববর্তী উপজেলা গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়ার গোবিন্দ বাবুর স্ত্রী ভক্তি রানীর নিকট বিক্রি করে দেন। পরে ভক্তি রানী শিশুটিকে রাজনৈতিক এক ব্যক্তি প্রাপ্তের সহযোগিতায় নাটোর জেলার বনপাড়া অজ্ঞাত এক ব্যক্তির নিকট দত্তক দেয়ার নামে দুই লক্ষ টাকায় বিক্রি করে দেন।
সদ্য ভূমিষ্ঠ বিক্রি হওয়া শিশুটির মা ঝুমপা রানী জানান, জুয়া তার স্বামীকে ধুয়া করেছে। সংসারের অভাবের কারণে তিনি এ কাজ করেছেন। তবে সন্তান কার ঘরে আছেন তা তিনি জানেন না।যিনি সন্তান নিয়ে গেছেন তিনি আমাদের কাগজে সই নিয়েছেন।
সন্তানের বাবা হেরেন চন্দ্র বলেন,আমি আগে জুয়া খেলতাম। এখন আর খেলি না।সংসারের অভাবের কারণে সন্তান দত্তক দিয়েছি। শুনতেছি তার বাড়ী নাটোর জেলায়। তাদের নাম ঠিকানা কিছুই আমাদের দেয়া হয়নি। মাইক্রোবাসে করে ওরা আমার সন্তান কে নিয়ে গেছে।
এ ব্যাপারে সেই রাজনৈতিক নেতা প্রাপ্ত এর ০১৭৯১-৫২২৬৫২ মোবাইল নম্বারে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্তান কোথায় আছে বলা যাবে না।
তবে প্রথমবার ক্রয় করা ভক্তি রানীর ০১৭৬৫ ৯৫৮২১২ মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কিছু টাকা নিয়ে যান।সন্তান রাজশাহীতে আছে।এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।
এদিকে একদিনের সন্তান বিক্রির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।সচেতন মহল সন্তানটি উদ্ধার করে মায়ের কোলো ফিরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন।




















