ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গতিরোধ করে ব্যবসায়ীর হাত-পা গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মনির হোসেন রাজ্জাক- মোরেলগঞ্জ:
  • আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৫৪৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বেলায়েত হোসেন শেখ(৬০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের অন্নাত আলী শেখের ছেলে। গুরুত্বর জখম অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বেলায়েত হোসেন ও তার ভাতিজা শুক্রবার রাতে নীজ গ্রাম থেকে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারিরা বেলায়েত হোসেনের ডান হাত ও ডান পা গুড়িয়ে দিয়েছে। ডান হাতের একটি আঙ্গুলও বিচ্ছিন্ন হয়েছে বলে প্রত্যক্ষ দর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে। কি কারনে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাসসুদ্দীন বলেন, মারপিটের খবর পেয়ে ঘটপনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে।

ট্যাগস :

গতিরোধ করে ব্যবসায়ীর হাত-পা গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪