ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

মিহির-খুলনা ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩৯৭ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্বকনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয় ।

১৮ অক্টোবর বুধবার দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। সোয়া ১০টায় ‘দুর্বার বাংলা’ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। এসময়ে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। এছাড়া, বাদ আসব বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩