ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রংপুর জেলা যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৮:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩১৬ বার পঠিত

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রংপুরে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে জেলা মডেল মসজিদে যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. লুতফে আলী রনি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আইনুল হক মেরাজ, আবু হোসেন, আতিকুল ইসলাম আতিক, মোক্তার এলাহি মুরাদ, আব্দুস সোবহান, মাহাবুল সরকার, আরিফুল ইসলামসহ অন্যরা।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট।
বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়।
গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। ওইদিন গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।
পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলে যে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল। আমরা গ্রেনেড হামলা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।

ট্যাগস :

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রংপুর জেলা যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় : ০৮:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩