আলফাডাঙ্গায় ধান খেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৩১৮ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, শ্রীরামপুর গ্রামের রুহুল আমিন (৫৮) পিতা নুরুল ইসলাম এর মরদেহ ধান খেত থেকে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টার সময় বাড়ি থেকে আধা কি.মিটার দুরে তার নিজেস্ব জমিতে উপুর হয়ে পড়ে থাকে। হানিফ নামে এক ব্যাক্তি মাঠে কাজ করতে গেলে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে লোকজন সংবাদ দেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার (২১ অক্টোবর) বিকালে ঘাস মারার কীটনাশক ঔষধ নিয়ে তার জমিতে গিয়েছিলো। ঐ দিনের পর থেকে তাকে অনেক
খুঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিলোনা। পারিবারিক সুত্রে আরও জানা যায়, উক্ত ব্যক্তির হার্টের সমস্যা ও ডায়াবেটিসের রোগী ছিল।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের জানান,একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।




















