ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল :এ্যাড.ওমর ফারুক সুমন এম’পি

আব্দুল মজিদ মল্লিক - নওগাঁ :
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পঠিত

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন বলেছেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল, বর্তমানে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা।

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলবো আমরা। ২১শে ফেব্রুয়ারি বুধবার সকালে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়।

সকাল ১০ টায় প্রভাতফেরী উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়ে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং দুপুরে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অঞ্জন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রোকসানা হ্যাপি, আত্রাই থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,

এ সময়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ প্রমুখ।

ট্যাগস :

আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল :এ্যাড.ওমর ফারুক সুমন এম’পি

আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪