ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালির মুক্তি সংগ্রামের শুভ সুচনা হয়েছিল-এমপি সোহাগ

মোঃ শাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৬২ বার পঠিত

১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের শুভ সূচনা হয়েছিল।
এ ভাষনে উদ্বুদ্ধ হয়েই এ দেশের স্বাধীনতাকামী মানুষেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে।
৮ মার্চ শুক্রবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমাদ্দার, ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম।

বদিউজ্জামান সোহাগ বলেন, শরণখোলার উন্নয়নে ইতিমধ্যে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য পুকুর সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ট্যাংকি বিতরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

খুব শীগ্রই টেকনিক্যাল কলেজের জমি অধিগ্রহণ সহ রায়েন্দা খালের সেতু নির্মান কাজ শিগ্রই শুরু হবে, অন্যদিকে শরণখোলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের নির্মান করার লক্ষে একটি প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এছাড়া শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ভাঙ্গন কবলিত বগি থেকে সাউথখালী পর্যন্ত নদী শাসনের বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।

৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালির মুক্তি সংগ্রামের শুভ সুচনা হয়েছিল-এমপি সোহাগ

আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪