ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

মো: নাজমুল ইসলাম শামীম - মিরসরাই( চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৩৫৪ বার পঠিত

আবুল কালাম। পেশায় দিনমজুর। মাছের খাদ্যের গাড়ি থেকে খাদ্য উঠানো এবং নামানোর কাজ করেন তিনি। কিন্তু যেদিন কাজ থাকেনা সেদিন তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ১ ছেলে, ১ মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ থাকেনা।
মঙ্গলবার তিনি মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পেয়ে খুব খুশি। হাসিমুখে তিনি বলেন, জিয়া উদ্দিন সিআইপিকে আল্লাহ এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আরো সুযোগ করে দিক।

আমাকে যে পরিমাণ খাদ্য পণ্য দিয়েছেন তাতে আমার পরিবারের ৪ সদস্যের অর্ধমাস অনায়াসে চলে যাবে।
আবুল কালামের মতো অটোরিকশা চালক শেখ ফরিদ, বিধবা জাহানারা বেগম, অন্ধ ফারুক, আলমগীর হোসেন, আলেয়া বেগমসহ ৫ শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির দেওয়া পণ্য সামগ্রী। মঙ্গলবার সকালে ওচমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাউল, আলু, পেঁয়াজ, তেল, চিনিসহ ১১ টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক মাষ্টারের সহযোগিতায় এবং ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক তত্বাবধানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্ল্যাহ চৌধুরী, সদস্য মহি উদ্দিন নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি বিশ্বাস করি আমার উপার্জনের মধ্যে গরিবদেরও হক আছে। সেই চিন্তা থেকে আমার ইউনিয়নের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছি। প্রাথমিকভাবে ৫ শতাধিক মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমার এই কার্য্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবো। ইনশাল্লাহ।

৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪