ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

৫ টাকার শীতবস্ত্রের বাজার !

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

শেরপুরে পাঁচ টাকার শীতবস্ত্রের বাজার চালু করা হয়েছে। আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য এ পাঁচ টাকার শীত বস্ত্রের বাজার চালু করেছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে শেরপুর সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু হয়। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেজাবে রহমত এ বাজারের উদ্বোধন করেন।

আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার স্বাস্থ ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক আলী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, উত্তরা হাসপাতালের পরিচালক জাকির
হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম হীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শীতকালীন এ সময়ে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান এ বাজার চালু থাকবে।
উদ্বোধনী দিনে দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে মাত্র পাঁচ টাকা করে নিয়ে একটি করে কম্বল দেয়া হয়। ৫ টাকার বিনিময়ে দুইশো টাকার
কম্বল পেয়ে সবাই খুশি।

জেলা শহরের বাগরাকশা এলাকার জামাল মিয়া বলেন, ‘কত জায়গা ঘুরলাম কোথাও কোন একটা শীেতর কাপড় পাইনাই। এহানে আইয়া মাত্র পাচঁ টেহা দিয়া এডা কম্বল পাইছি। আমি খুব খুশি অইছি। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।’

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, তারা এ ধরনের উদ্যোগ অব্যহত রাখবেন। শীত বস্ত্রের বাজারের পরে তারা আসন্ন রমজান মাসে দুই
টাকার পন্যের বাজার চালু করবেন।

শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে এ
ধরনের উদ্যোগে সবধরনের সহায়তা থাকবে।

ট্যাগস :

৫ টাকার শীতবস্ত্রের বাজার !

আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪