ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৬ দিন পড়ে শরণখোলায় স্বস্তির বৃষ্টি

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৪০ বার পঠিত

সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও বাগেরহাট জেলায় এ বছর বৃষ্টির দেখা মেলেনি।

মার্চ মাসের ২১ তারিখে এ বছরের প্রথম বৃষ্টি ও হালকা ঝড় হলেও এরপর কেটে যায় টানা ৪৬ দিন। এ সময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় সবুজ শ্যামল প্রকৃতি বিরুপ আকার ধারণ করে।

এসময় শরণখোলায় ৩৭°-৩৯° ডিগ্রী এবং অনুভুত তাপমাত্রা ৪৫° হওয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। বৃষ্টির প্রত্যাশায় শরণখোলার মুসলমান ধর্মাবলম্বীর ইস্তিস্কার নামাজ আদায় করে সৃষ্টি কর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করে। অবশেষে টানা ৪৬ দিন পড়ে শরণখোলা জমিনে বৃষ্টির ছোয়া আসে।

সোমবার বিকেলে মেঘাচ্ছন্ন আকাশই বার্তা দিচ্ছিলো বৃষ্টির। অবশেষে বিকেল ৫.৩০ এর দিকে প্রবল বৃষ্টিতে প্রকিতে তার চিরচেনা রুপে ফিরে এসেছে। প্রশান্তির বৃষ্টি হওয়ায় স্বস্তি জনমনেও। প্রকৃতির সবুজ শ্যামল রুপ আবারও ফিরে এসেছে।

৪৬ দিন পড়ে শরণখোলায় স্বস্তির বৃষ্টি

আপডেট সময় : ১০:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪