ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০ বিজিবি কর্তৃক এক কোটি ২২ লক্ষ ৩০ হাজার ৪’শত টাকার ভারতীয় ওষুধ জব্দ

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৮২ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পলাশপুর জোন সীমান্তে কোটি টাকার যৌন উত্তেজক ও বিভিন্ন ভারতীয় ওষুধ জব্দ করেছে ৪০ বিজিবি।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পলাশপুর জোন আওতাধীন বেলছড়ি বিওপি কমান্ডার সুবেদার ইব্রাহীম খলিল উল্লাহ, পিবিজিএমএস এর নেতৃত্বে ১২ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২৩২/৪-আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড এর বেলছড়ি উত্তরপাড়া নামক স্থানে (জিআর-৮৭৬৫৬৯ মানচিত্র ৭৯ এম/১৬) ভারত হতে বাংলাদেশে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার সর্বমোট ২৬,৯৯,২৮০ পিস ওষুধ জব্দ করেছে ।

বিজিবি জানান, ২৬ লক্ষ ৯৯ হাজার ২৮০ পিস ওষুধের বাজারমূল্য প্রায় এক কোটি বাইশ লক্ষ ত্রিশ হাজার চারশত টাকা।

এসময় পলাশপুর জোন কমান্ডার লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন, ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ গুলো হচ্ছে সর্বমোট ২৬,৯৯,২৮০ পিস ঔষধ (Dexamethasone .5mg-১৩,৮০,০০০ পিস, Cyproheptadine 4 mg-১১,৮২,০০০ পিস এবং Sanaagra 100 mg-১,৩৭,২৮০ পিস) আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ১,২২,৩০,৪০০/- (এক কোটি বাইশ লক্ষ ত্রিশ হাজার চারশত) টাকা।
বিজিবি কর্তৃক জব্দকৃত ভারতীয় ১৩,৮০,০০০ পিস ঔষধ চট্টগ্রাম সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ১৩,১৯,২৮০ পিস ঔষধ মাটিরাঙ্গা থানায় জিডি করতঃ পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ধ্বংস করার নিমিত্তে ইউনিট সদরে জমা রাখা হয়েছে ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।
তিনি আরও জানান, নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে সীমান্তে কাজ করতে হচ্ছে। সব ধরনের প্রতিকূলতা দূর করে সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ঠেকানোর পাশাপাশি মানবাধিকার সমুন্নত রেখে ও দেশের অখণ্ডতা রক্ষায় সীমান্তে কাজ করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

৪০ বিজিবি কর্তৃক এক কোটি ২২ লক্ষ ৩০ হাজার ৪’শত টাকার ভারতীয় ওষুধ জব্দ

আপডেট সময় : ০৭:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩