ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০ বিজিবির উদ্যেগে দুর্গম সাদিয়াবাড়ী বিওপিতে গরীব ও দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৪৩৪ বার পঠিত

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন। সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মানব কল্যাণ কাজের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত রক্ষায় নিয়োজিত পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যেগে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত পাহাড়ি-বাঙ্গালী হত-দরিদ্র ও দুস্থ ২৩০ জন স্থানীয় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি ) দুপুরে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন আওতাধীন সীমান্ত ঘেঁষা এলাকার সাদিয়াবাড়ী বিওপিতে অযোধ্যা, চালিতাচড়া ও সাদিয়াবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২৩০ টি স্থানীয় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ করেন, পলাশপুর জোন অধিনায়ক লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্।

এসময় পলাশপুর জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় পলাশপুর জোন অধিনায়ক লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দুর্গম এলাকায় দায়িত্বে থাকার সময় দেখেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অনেক হত-দরিদ্র মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত। তাই মানবিক কারণে আমরা তাদের দৌড়গড়ায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

পলাশপুর জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানান স্থানীয়রা। পলাশপুর জোন কর্তৃক এ ধরনের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে, শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাঁদর পেয়ে আবেগ আপ্লূত হয়ে ৪০ বিজিবির প্রতি দোয়া শ্রদ্ধা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।

৪০ বিজিবির উদ্যেগে দুর্গম সাদিয়াবাড়ী বিওপিতে গরীব ও দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৮:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪