ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪’শ কেজি পারশে মাছের পোনাসহ আটক ২৫, দুইটি ট্রলার জব্দ

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৮৫ বার পঠিত

সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা ধরে নিয়ে যাবার পথে বনরক্ষীদের হাতে দুটি ট্রলারসহ আটক হয়েছে ২৫ জেলে। জব্দ করা হয়েছে ৪শ কেজি পোনা।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহলের সময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী করে বনরক্ষীরা দেড়শ কেজি পারশে মাছের পোনা জব্দ করেন। এ সময় ট্রলারে থাকা ১০ আরোহীকে আটক করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসে। আটক জেলেরা হচ্ছে,ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ ও মহাসিন মিস্ত্রি।এদের বাড়ী খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা ধরে ট্রলার যোগে রাতের আধারে পাইকগাছার দিকে যাচ্ছিলো বলে বলে বনরক্ষীরা জানিয়েছেন।

অপরদিকে, সোমবার বিকেলে সুন্দরবনের কোকিলমোনি এলাকায় আড়াইশ কেজি পারশে মাছের পোনাসহ ১৫ জেলেকে আটক করে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের নদীতে অবৈধভাবে ধরা পারশে মাছের পোনসহ আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

৪’শ কেজি পারশে মাছের পোনাসহ আটক ২৫, দুইটি ট্রলার জব্দ

আপডেট সময় : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬