ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

১৮ জানুয়ারি নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর গনসংর্ধ্বনা ॥ ব্যাপক প্রস্তুতি

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল:
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৫৬৮ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি অব:) এক দিনের সরকারী সফরে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার নান্দাইল উপজেলায় আগমন করবেন।

মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদে উপস্থিত হবেন।
বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করবেন। বিকাল ৩ টায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিরাট গনসংর্ধ্বনা সভায় যোগদান করবেন।

রাতে রসুলপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাবনের পর শুক্রবার সকাল ৯টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর প্রথম নান্দাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। মূল রাস্তায় অগণিত তোড়ন ও খেলার মাঠে বিশাল মঞ্চ তৈয়ার করা হচ্ছে।

গনসংর্ধ্বনা সভায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হবে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান গনসংর্ধ্বনা সফল করার জন্য দলীয় নেতৃবৃন্দ সহ সকল মহলের সার্বিক সহযোগিতা ও ব্যাপকভাবে উপস্থিতি কামনা করেছেন।

১৮ জানুয়ারি নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর গনসংর্ধ্বনা ॥ ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪