ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮৩ বার পঠিত

মানসিক ভারসাম্যহীন লিমন শরিফের এক পায়ে লোহার শিকল বাঁধা। শিকলের অপর প্রান্তটি ঘরের একটি খুঁটির সঙ্গে আটকানো। প্রায় ১৭ বছর ধরে তাঁর চলাচল নিয়ন্ত্রণে এই ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। লিমন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের মো. হাফেজ শরিফের ছেলে।

লিমনের পরিবার জানান, লিমনকে শিকল ছাড়া রাখলে তিনি বাড়ির বাইরে চলে যান। কখনো গাছে ওঠেন, কখনো পুকুরে নেমে পড়েন। কোথায় চলে গেছেন, তা তিনি বুঝতে পারেন না। অনেক সময় তাঁকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনতে হয়। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাইরে চলে যাওয়া ঠেকাতে পরিবারের সদস্যরা এই ব্যবস্থা নিয়েছেন।

লিমনের বয়স এখন ২০ বছর। মাত্র তিন বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁর স্বাভাবিক জীবন ব্যাহত হয়। পরবর্তী সময়ে তাঁর কথা বলার সক্ষমতা কমে যায়। বর্তমানে তিনি মা-বাবা ছাড়া খুব কম কথা বলতে পারেন। স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারেন না।

তারা আরো জানান, লিমনের বাবা হাফেজ শরিফ পেশায় দিনমজুর। প্রায় তিন শতাংশ জমির ওপর তাঁদের বসতঘর। টিনের ছাউনি দেওয়া ঘরটির বেড়ার কিছু অংশ পলিথিন ও প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি। এমন অবস্থ্যায় দৈনন্দিন ব্যয় মেটানোর পর লিমনের চিকিৎসা ও পরিচর্যার জন্য নিয়মিত অর্থ ব্যয় করা তাঁদের পক্ষে কঠিন।

লিমনের বাবা হাফেজ শরিফ বলেন, কেউ চায় না নিজের ছেলেকে শিকল দিয়ে বান্দিয়া রাখতে। ওকে ছাইড়া দিলে বাড়ির বাইরে চইলা যায়। একবার গাছে ওঠে, আবার পুকুরে নামে। কোথায় চলে গেছে, তা সেও বুঝে না। অনেক সময় কয়েক গ্রাম ঘুইরা তাকে খুঁইজা বাড়িতে নিয়া আসি। গত ১৭ বছরে সে কয়েকবার শিকল ছিঁড়া চইলা গেছিল। তাই ছেলেডাকে আটকায় রাখার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। ।

চিকিৎসার বিষয়ে হাফেজ শরিফ বলেন, আমি দিনমজুরি কাজ করে সংসার চালাই। যা আয় করি, তা দিয়ে ঠিকমতো পরিবারের খরচ চালাতেই পারি না। লিমনকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি। কিন্তু ভাল চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. ওয়াহিদুল আলী বলেন, লিমন মানসিকভাবে অসুস্থ। তাঁর একটি প্রতিবন্ধী কার্ড রয়েছে। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। এই কারণে তাঁর নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। লিমনের পরিবারের বসতঘরটিও নাজুক অবস্থায় রয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, আপনাদের মাধ্যমে লিমন ও তাঁর পরিবারের বিষয়টি জানতে পারলাম। পরিবারের ঘরটি নাজুক অবস্থায় রয়েছে। আমি তাঁদের ঘরের জন্য টিনের ব্যবস্থা করে দেব। পাশাপাশি লিমনের চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টিও দেখা হবে।

১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা

আপডেট সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬