ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনে মতবিনিময় সভা

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের অপতৎরতা সহ্য করা হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। নির্বাচনের আগে-পরে পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। এজন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক হতে হবে।

সহাবস্থান নিশ্চিত করতে হবে, এলাকার শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে সে পরিবেশ নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে সমাজের উন্নয়নে সকলকে অংশীজন হতে হবে। তবেই আমরা একটা ভালো সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পারবো।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ‘মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।

মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক, মাটিরাঙ্গা থানার এসআই সুমন চন্দ্র নাথ , গুইমারা থানার এসআই মো: জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: হারুন, নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩