ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ বছরের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৪৮৬ বার পঠিত

র‌্যাবের অভিযানে বগুড়ায় নারী অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক (৪০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) র‌্যাব-১২ বগুড়া ও সাভার র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৪০)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি গ্রেফতার এড়াতে সাভার এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন। এছাড়াও ধৃত আসামি মামলার সাজা থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলেন।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই মামলার পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ২০০৫ সালে আসামি আব্দুল খালেক (৪০) এবং তার বন্ধু মোখলেছুর রহমান (৪২) ও মো. রুবেল (৪০) মিলে তার প্রতিবেশী মোছা. বেদেনা (৩৮) নামের এক মেয়েকে অপরহণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা আজাহার আলী (৬০) বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর ২০১৩ সালের রায়ে আব্দুল খালেকের ১৪ বছরের সাজা হয়।

ট্যাগস :

১৪ বছরের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

আপডেট সময় : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩