ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩ বছরের মেয়ের সঙ্গে প্রেম, বাবা-মা মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা

শরিফুল হাসান -সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

যেই বয়সে পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী থাকার কথা সেই বয়সে প্রেমের ফাঁদে পড়ে জীবন গেল মো. হোসাইন নামে ১৫ বছর বয়সি এক কিশোরের। কিন্তু পরিবার ওই কিশোরের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে ঘটে। হোসাইন ওই গ্রামের কৃষক মো. সেকেন মাতুব্বরের ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে হোসাইন সবার ছোট। হোসাইনের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সোমবার সকালে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, ১৩ বছর বয়সি প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে হোসাইন। একপর্যায় ওই কিশোরীকে বিয়ে করবে বলে পরিবারকে জানায় সে। কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি তার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার বিকালে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে হোসাইন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, কিশোর হোসাইন এক কিশোরীর প্রেমে পড়ে। বিষয়টি তার পরিবার মেনে না নেওয়ায় বিষপান করে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

১৩ বছরের মেয়ের সঙ্গে প্রেম, বাবা-মা মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট সময় : ১০:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪