ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হেলমেটে মিলল ইয়াবা,হেরোইন-ছাত্রলীগ নেতার ভাই আটক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৫৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ এক ছাত্রলীগ নেতার ছোট ভাই মেহেদী হাসান সাকিল (২৯) কে আটক করেছে র‍্যাব ৪ এর একটি আভিযানিক দল।

এ সময় তার নিজ ইলেকট্রনিক্স দোকানে থাকা মোটরসাইকেলের হেলমেটের ভিতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে প্রীজন ভ্যানের মাধ্যমে অন্যান্য আসামীদের সাথে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়ার নরসিংহপুর আলী হোসেনে সুপার মার্কেটের ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান সাকিল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাতবরের ছোট ভাই। সে আশুলিয়ার ঘোষবাগ এলাকার আলী হোসেনের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, দোকানের আড়ালে কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল সাকিল। সে বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে ওই এলাকারসহ আশে পাশের এলাকা গুলোতে খুচরা মাদক বিক্রি করত।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আর কে কে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

হেলমেটে মিলল ইয়াবা,হেরোইন-ছাত্রলীগ নেতার ভাই আটক

আপডেট সময় : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩