ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হেভিওয়েট রাজনীতির ধারণা আর টিকবে না: সারজিস আলম

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১০৭ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তথাকথিত ‘হেভিওয়েট’ রাজনীতিবিদদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। এবারের নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বহু পরিচিত নেতা ভূমিধস পতনের মুখে পড়বেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের আভাস স্পষ্ট। মানুষ শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।

সারজিস আলম আরও বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষ এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে। গত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচন সামনে রেখে ফেরেশতা সাজতে চাচ্ছে। কিন্তু মানুষ এই গিরগিটি চরিত্র চিনে ফেলেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ অনেকের কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক জায়গায় ভোট দেবে। শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে থাকা ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।

তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন এনসিপির এই প্রার্থী। তার অভিযোগ, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনো ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, আজ সকালে একজন জামায়াতকর্মী আমার কাছে এসে অভিযোগ করেছেন তাকে বলা হয়েছে, ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন সারজিস আলম। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং ১০ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

হেভিওয়েট রাজনীতির ধারণা আর টিকবে না: সারজিস আলম

আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬