ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিলি সীমান্তের শূণ্যরেখায় রাখি উৎসব মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ১০:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২০৫ বার পঠিত

দিনাজপুরের হিলি সীমান্তের শূণ্যরেখায় ভারতের লোটারী অফ ক্লাব বালুরঘাটের একটি দল রাখি বন্ধনের আয়োজন করেন। এসময় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ সহ বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় সীমান্তে লোটারী অফ ক্লাব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শুভজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসে হিলি সীমান্তের শূন্য রেখায় পৌঁছায়।

এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ সহ হিলি বন্দরের ব্যবসায়ীদ ও সাংবাদিকদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

লোটারী অফ ক্লাব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা বলেন,রাখি বন্ধন আমাদের ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব। ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আজ আমরা বালুরঘাট থেকে হিলি সীমান্তে এসেছি। উভয় দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখতে সীমান্তে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা বিজিবি সদস্যদের হাতে রাখি পড়িয়ে দিয়েছি।

হিলি বন্দরের ব্যবসায়ী ও সাংবাদিকদের হাতে রাখি পড়িয়ে তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। পাশাপাশি ভারত সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সদস্যদেরও রাখি পড়িয়ে মিষ্টি দিয়েছি। আমরা আশা করছি প্রতি বছর দুই দেশের মধ্যে সৌহার্দ্যপণ্য সম্পর্ক সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে

হিলি সীমান্তের শূণ্যরেখায় রাখি উৎসব মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ১০:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩