ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিলিতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭৭ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) হাকিমপুর পৌরসভার (১,২,৬) নং ওয়ার্ডের টিসিবি পণ্য হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন।

টিসিবি পণ্য নিতে আসা আজিরম বেগম বলেন, বর্তমানে বাজারে সব জিনিসের দাম বেশি। এমন সময় বাজার মূল্যর চেয়ে কম বা স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।

এসময় তদারকি অফিসার উপজেলা মৎস্য অফিসের ক্ষেব্র সহকারী মোঃ কামাল হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ও জেলা প্রশাসক মহোদয় এর পরামর্শ ক্রমে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভার টিসিবি পণ্য হাকিমপুর সরকারি কলেজ মাঠ থেকে এবং উপজেলার তিনটি ইউনিয়নের টিসিবি পণ্য ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন। টিসিবি পণ্য বিক্রয় সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রতিটি পয়েন্টে আলাদা আলাদা তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হিলিতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

আপডেট সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪