ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিলিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর টিম গঠন

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪৬ বার পঠিত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে ইসলামি ছাত্র শিবির ও যুব বিভাগের সম্মনয়ে একটি নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই টিম গঠন করা হয়।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক আমীর মো. আনোয়ারুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুব বিভাগের আহবায়ক মো. সবিরুল ইসলাম এবং ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. আলহাজ হোসেন।

সভায় উপস্থিত বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত। আমাদের গ্রামের মন্দিরগুলো রক্ষা করতে রাতে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। জামায়াতের এই উদ্যোগ আমাদের মনোবল বাড়াবে।”

প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম জানান, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সম্প্রতির দেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় শান্তি। তাই হিন্দু ভাইদের দুর্গা উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই টিম গঠন করা হয়েছে। আমাদের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার থানায় এই টিম কাজ করবে।”

অথরিত নেতৃবৃন্দের মতে, জামায়াতে ইসলামের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে। এভাবে দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

হিলিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর টিম গঠন

আপডেট সময় : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪